সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ভোলায় দুই জনের জরিমানা: ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ

admin / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ফজলে রাব্বি : ভোলা জেলা প্রতিনিধি 

ভোলা, ৬ জুলাই, ২০২৩ ইং জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে গতরাতে ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়। পরে রাতেই সামুদ্রিক আইন অনুয়ায়ী আটক ট্রাক চালক সাদ্দাম হোসেন ও ব্যবসায়ী মো: সোহেলকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন।

জামাল হোসাইন জানান, অভায়শ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র থেকে মৎস্য শিকার করে

বাজারজাতকরণের লক্ষ্যে এসব মাছ পরিবহনের সময় জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দ করা হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category