সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ময়মনসিংহ,ভালুকায় ২টি চোরাই পিকাপসহ চোর চক্রের ৫ সদস্য আটক 

admin / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

6

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : 

ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুইটি পিকাপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জুন রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকাপ গাড়ী চুরি করে বিক্রি করতো। থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহীন ও রুবেলকে দুইটি গাড়ীসহ আটক করা হয়।

গত ২ মে রাতে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ীর উত্তরপাশে একটি পার্কিং থেকে মো. সাইফুল ইসলাম (৫২) ও মো. জহিরুল ইসলাম (৩৭) এর দুইটি পিকআপ চুরি হলে থানায় মামলা পর পুলিশ অভিযানে নামে।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন, আমতলী এলাকার কাদিরের ছেলে মো. খায়রুল (২২), একই এলাকার আ. করিমের ছেলে আকরাম হোসেন বাবু (২৫), পাগলা থানার বেলাবো এলাকার আ. রহিমের ছেলে মো. ফারুক (৩০), শেরপুর সদর উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে মো. শাহিন (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আব্দুল আহাদ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে নীল রংয়ের ২টি (TATA Ex 2) পিকআপ গাড়ী ও ১টি লোহার তৈরী মাস্টার চাবী জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category