সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ময়মনসিংহে মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

admin / ৪৬ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

67

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ময়মনসিংহ, শনিবার তারিখ ২১ মার্চ ২০২৬ ইং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শনিবার সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দান-এ প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। এরপর সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

প্রধান জামাতে অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান সরকার এবং জেলা প্রশাসক সাইফুর রহমান। নামাজ শেষে তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, প্রধান ঈদগাহ ময়দানে অর্ধলক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এবং মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেমন বড় মসজিদ, আকুয়া বাইপাস এলাকার মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জেলার মোট ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category