সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মাদারীপুরের ডাসারে চোর অপবাদ দিয়ে দুই কিশোরকে বেদম মারধর,আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

admin / ৩৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের তারিখ ২২.০২.২৩ইং ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলায় চুয়াতলা নামক স্থানে চোর অপবাদ দিয়ে রনি (১৭) ও সাব্বির(১৬) নামে দুই কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত রনি বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তাজেল হাওলাদারের ছেলে ও সাব্বির একই গ্রামের আহম্মেদ বেপারির ছেলে।
জানা যায়,গত দুইদিন আগে রনি ও সাব্বিরের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়।পূর্ব বোতলা থেকে কিছু ছেলে সেখানে ওয়াজ শুনতে যায় এবং মেয়েদের উত্যক্ত করে।পরে রনি ও সাব্বির ওই ছেলেদের মেয়েদেরকে উত্যক্ত করতে নিষেধ করলে এক পযার্য়ে বাকবিতন্ডার সৃষ্টির হয়।পরে ওই ছেলেরা রনি ও সাব্বিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
পরে মঙ্গলবার রাতে ডাসার উপজেলার কমলাপুর বাজারে রনি ও সাব্বিরকে ওই ছেলেরা ঘুরতে দেখে কিছু লোকজন নিয়ে চোর অপবাদ দিয়ে ধাওয়া করে। ভয়ে রনি ও সাব্বির এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে বসে বেদম মারধর করে তাদেরকে গুরুতর আহত করে।পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদের মধ্যে রনির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা মিঠুন নামে এক যুবক বলেন,গত দুই আগে আগে ওয়াজে বসে রনি ও সাব্বিরের সাথে পূর্ব বোতলার কিছু ছেলেদের সাথে একটু ঝামেলার সৃষ্টি হয় এরই জেরে রনি ও সাব্বির পূর্ব কমলাপুর বাজারে গেলে চোর চোর বলে তাদের আটকিয়ে মারধর করে।পরে তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ডাসার থানার ওসি (তদন্ত) মনজুরুল মোর্শেদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category