সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক 

admin / ৩৩৬ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:

 

মাদারীপুরে ২৩০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ মে) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রনি হাওলাদার (৩৩) পূর্ব রাস্তি এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, রনি হাওলাদার তার নিজ বাড়িতে বসে মাদক কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। আমরা তাকে তল্লাশি করতে চাইলে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে তিনি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করার সময়ে তার প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর পাওয়া যায়। যেগুলো দেখতে অবিকল খেজুরের মতো। সেগুলো আসলে খেজুর নয়, প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। পরে সেই নকল খেজুরের মধ্য থেকে ৫০টি করে মোট ২শ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০টি ইয়াবা বের করে আনা হয়।

 

তিনি আরও বলেন, রনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। এছাড়াও সে একাধিক মদকদ্রব্য মামলার আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category