সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin / ২৩ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

39

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা: অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন  ।

এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা জানান ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভোর থেকেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে নগ্নপদে হাজার হাজার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

শহীদ মিনার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশেষ করে রাজশাহীতে দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত স্থায়ী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে এবার প্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category