সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin / ১৩৯ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

2

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

যশোরের বেনাপোল হতে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ এর একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে র‌্যাব ৬ এর একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলাউদ্দিন’র নিজ বসতবাড়ি হতে ৩২৪ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

তিনি যশোর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃতঃ রবিউল ইসলাম’র পুত্র।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির ভিতরে তৈরিকৃত গোয়ালঘরের ভিতর থেকে বিশেষভাবে রক্ষিত ২টি জালি বস্তায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র‌্যাব।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ার সুযোগে তিনি বিভিন্নভাবে অবৈধ পন্থায় মাদককদ্রব্য ফেনসিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে থাকেন।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।র‌্যাব ৬ সিপিসি ৩ যশোর’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category