সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারে ৫ জনসহ নিহত ৭

admin / ৩৬০ Time View
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক ঢাকার কন্ঠ

 

যশোরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে যশোর থেকে মাগুরার দিকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৭৬) যশোরমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতরা হচ্ছে তিন বছর বয়সী দুই ভাই (জমজ) হাসান ও হোসেন, তাদের বোন খাদিজা (৭) মা সোনিয়া খাতুন (৪৫) ও নানী ফায়মা খাতুন (৬৫)সোনিয়া খাতুনের স্বামীর নাম হেলাল উদ্দিন, তারা যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত অপর দুইজনের নাম পাওয়া যায়নি।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ দেখতে পাই।

আহত দুইজনকে উদ্ধার করে তাদের যশোর জেনারেল হাসপাতালে আনি। সর্বশেষ কতজন মারা গেছেন, আমরা বলতে পারবো না।যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিলো।

ওই সময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি ইজিবাইক উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই ইজিবাইকে আটজন ছিলেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন মারা যান। আমরা বাসটি আটক করেছি। খুব শিগগির বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category