সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে সহপাঠীর হাতে খুন হয় যশোর পলিটেকনিকের ছাত্রী জেসমিন

admin / ৩৮৪ Time View
Update : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

2

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

যশোরে নিখোঁজের ৫ দিন পর সেফটি ট্যাংকির ভিতর থেকে জেসমিন আক্তার পিংকি ১৮ নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। পিংকি সাতক্ষীরার কলারোয় উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্রী যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর কোম্পানি লে কমান্ডার এম নাজিউর রহমান।আজ শুক্রবার ১০ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে যশোর শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিম পাশে সেফটি ট্যাংকি থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। একই সাথে জেসমিনের হত্যাকারী একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে ১৮ গ্রেফতার করেছে র‍্যাব। সে জেসমিনের এক সহপাঠী।


র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, জেসমিন ও জেসমিনের হত্যাকারী অংকুর উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় জেসমিনকে আসামি অংকুর কৌশল করে তার বাড়িতে নিয়ে এসে গত অনুমান ৯-১০ দিন পূর্বে গলা কেটে হত্যা করে জনশূন্য বাড়ির পশ্চিম পাশে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়। জেসমিন নিখোঁজ হবার পর জেসমিনের পিতা যশোর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরবর্তীতে শুক্রবার লাশ উদ্ধার করাসহ আসামিকে র‍্যাব-৬ গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category