সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে একরাতে ৩১ ছিনতাইকারী ধরলো র‌্যাব

admin / ৩১১ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

15

 

নিউজ: দৈনিক ঢাকার কন্ঠ 

 

রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৩১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, অ্যান্টিকাটার, ব্লেড, ছুরি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৩টি অ্যান্টিকাটার, ১৪টি ব্লেড, ২টি ছুরি, ৪টি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৬টি ব্যাটারি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৭৩টাকা উদ্ধার করা হয়।

অধিনায়ক জানান, রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা ঘোরাফেরা করতে থাকে। এছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি-গলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশার আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র প্রদর্শন করে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে। তাদের ছিনতাই কাজে বাধা দিলে নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা করে না।

সংঘবদ্ধ ছিনতাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category