সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজধানী প্রতারকদের কাছ থেকে রোগীদের সাবধান থাকার আহবান

admin / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

10

নিউজ দৈনিক ঢাকার বাইরে 

 

এম আব্দুল লতিফ সিদ্দিকী।।

 

রাজধানীর ১৪ মে,পুরানা পল্টন দারুস সালাম আর্কেট ৭ম তলায়, গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে প্রতারকদের কাছ থেকে রোগীদের সাবধান থাকার আহবান জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্যান্সার গবেষক ও ক্যান্সার চিকিৎসক, অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ ২৭ বছর যাবত সুনামের সাথে ক্যান্সার চিকিৎসাসহ বিভিন্ন চিকিৎসা সেবায় কৃতিত্বের সাথে অবদান রেখে আসছেন। তারই ধারাবাহিকতায় ডা. সরওয়ার ও তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি প্রতারক চক্র ইস্টান আরজু টাওয়ার (৫ম তলা) বিজয় নগর, ঢাকায় চেম্বার খুলে জনস্বাস্থ্য হোমিও নাম দিয়ে প্রতিষ্ঠান করে রোগী ও রোগীদের অভিভাবকদের সাথে প্রতারণা করছে এবং ডা. সরওয়ারের বিজ্ঞাপণ, ছবি, ভিডিও, স্বাক্ষাৎকার এবং তার কাছ থেকে চিকিৎসা নিয়ে যে সকল রোগী ভালো হয়েছে তাদের স্বাক্ষাৎকার, পত্র-পত্রিকা, ইউটিউব, ফেসবুকে, অনলাইনে, ভিডিওতে প্রতারকদের মোবাইল নাম্বার ব্যবহার করে রোগী এনে প্রতারণা করছেন।

গণস্বাস্থ্য হোমিওর ক্যান্সার চিকিৎক ডাঃ এস এম সরওয়ারে নামের সাথে নাম মিল থাকায় এই সুযোগটা ব্যবহার করে প্রতারক চক্রের হোতারা ডা. সরওয়ার আলম, আনিসুর রহমান আনিস, নুরুল হক রোগীদের ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছে। গণস্বাস্থ্য হোমিওর সকল কিছু ব্যবহার করে তার কথা বলে রোগী এনে, রোগী ও রোগীর অভিভাবকদের সাথে  প্রতারণা করে আসছেন। তাতে করে রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন রোগী প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত নিয়েছে এবং তাদের দেওয়া ঔষধ ফেরত দিয়েছেন।

ডাঃ এস এম সরওয়ার আরো বলেন, এই প্রতারকদের কাছ থেকে বাঁচার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে রোগীদের ও রোগীর অভিভাবকদের সাবধান করার জন্য এর আগে ৮ এপ্রিল ২০২৩ ও ৭ মে ২০২৩ তারিখে সংবাদ সম্মেলন করেছি।  প্রতারকরা এখনো তাদের অবৈদ কর্মকান্ড বন্ধ করেনি। তাই রোগীদের সাবধান করার জন্য আবারো এই সংবাদ সম্মেলন। আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রতারকদের জানাচ্ছি, যাতে করে, তাদের ফেসবুক, ইউটিউবে আমার স্বাক্ষাৎকার, ছবি, বিজ্ঞাপন, আমার কাছে চিকিৎসা নিয়ে সে সকল রোগী ভালো হয়েছে তাদের স্বাক্ষাৎকাকের ভিডিও ,  মোবাইল নাম্বার দেওয়া আছে সব কিছু প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঐ তিন জন আমার এখানেই কাজ করতেন। এর পরেও যদি সাবধান না হয় তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। তাদের যদি কোন কৃতিত্ব থাকে তাই দিয়ে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করুক আমার কোন আপত্তি নাই। আমার কৃতিত্ব দিয়ে তারা কেন তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category