সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজবাড়ীতে অভিমান করে তরুণীর আত্মহত্যা

admin / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

38

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা 

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে তাবাস্সুম খান ইভানা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নতুনপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কে এম ইলিয়াছের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের নাতনী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ১১টা থেকে ২৬ আগস্ট সকাল ৭টার মধ্যে যেকোনো সময়ে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইভানা।

সকালে দরজা বন্ধ দেখে নানা খোরশেদ আলম খান পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে তাকালে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো নাতনীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানার মা জান্নাফুল নীলা স্বামী কে এম ইলিয়াছকে রেখে অন্যত্র বিয়ে করেছেন। ইভানা মাদ্রাসায় পড়াশোনা করতেন। মায়ের প্রতি অভিমান থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে লেখা চিঠিতে ইভানা লিখে যান—“আমি কারোও আপন হতে পারলাম না।”

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category