সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

admin / ২৫ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

16

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী

নিয়মিত ভাবে চলে আসা পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবীর ঠোঁট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন বাঘিয়া এলাকার বসীর সরদার এর মেয়ে পারুলী বেগমের সাথে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুড়বাড়িতে নিয়মিতই কলহ চলতো। আজ ০৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।

পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান,  ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারী করেছি। কিন্তু পুরো টিশ্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।

ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন। আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।এদিকে রাজবাড়ী জেলা সদর পুলিশ থানা জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবীর ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category