সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার

admin / ৫৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

87

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক, 

বুধবার তারিখ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় বুধবার রাতে মতিহার থানার মিজানের মোড় (ডগারহাট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. রবিউল ইসলাম জাসন (২৫)। সে ওই এলাকার বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জমিজমা নিয়ে বিরোধের জেরে পবা রাইসমিলপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে সাব্বিরকে নির্মমভাবে ছুরিকাঘাত করে জাসন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই র‍্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল ঘাতককে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাসন হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় র‍্যাব-৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category