সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১।

admin / ৪৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

70

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীতে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১০৮ গ্রাম হেরোইনসহ মো. মামুন মোল্লা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (২২ মার্চ) বিকেলে মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মোল্লা নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর (ঘোষের বাগ) এলাকার মো. হান্নান মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, অটোরিকশা যোগে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। বিকেল পৌনে ৪টার দিকে দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় সলিম ঘোষের বাড়ির সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি অটোরিকশার যাত্রীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেখা যায়, গ্রেফতারকৃত মামুন অত্যন্ত চতুরতার সাথে মাদক বহন করছিলেন। তিনি তার পরিহিত পায়ের জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষ কায়দায় সেলাই করে হেরোইন লুকিয়ে রেখেছিলেন। তার কাছ থেকে মোট ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকের এই চালানটিও তিনি বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

এই ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category