সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে র‍্যাবের অভিযান ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার

admin / ৪৩ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

74

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী প্রতিনিধি :

বুধবার তারিখ ১১ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৪৫ ঘটিকায় সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।বর্তমান অবস্থা ও আইনি পদক্ষেপ

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিস্ফোরকগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে

প্রাথমিক ধারণা আসন্ন নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছিল। তৎপরতা এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সঙ্ঘবদ্ধ অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category