সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাণীশংকৈলে নদী থেকে মা ও ২-শিশুর মরদেহ উদ্ধার 

admin / ৪০৪ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

24

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় নাসিমা বেগম(৩৩) ও

তার দুই শিশুপুত্র(৮) ও (৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাসিমা ওই ইউনিয়নের কাশিডাঙা গ্রামের কৃষক আব্দুর রহিমের স্ত্রী।

এ বিষয়ে কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জানান, গত মঙ্গলবার বিকাল ৩ টার দিকে নাসিমা ও তার দুই শিশুপুত্রকে লোকজন তীরনই নদী তীরে গরু চরাতে দেখে।

বিকাল ৪ টার পর তাদেরকে আর ওই এলাকায় দেখা যায়নি। ইতোমধ্যে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে আমি ওই নদীতে লোকজন নামিয়ে দিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলে। পরদিন বুধবার সকাল ৭ টায় লোকজন তাদের তিনজনেরই লাশ নদী থেকে উদ্ধার করে। উদ্ধারের সময় শিশু দুটির হাত মায়ের শাড়ির আঁচল দিয়ে বাঁধা ছিল।

রাণীশংকৈল থানা ওসি তদন্ত মহসিন আলী জানান, আমরা এখনো ঘটনাস্থলে তদন্তে আছি। লাশ সুরতহালের পর পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। সে রিপোর্টের পর এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category