সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রায়পুরা উপজেলাতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে 

admin / ২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

51

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মোঃ মোবারক হোসেন নাদিম ,নরসিংদী জেলা প্রতিনিধি 

নরসিংদী রায়পুরা উপজেলাতে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ দিনে ১৯৭১ সালের দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার আল-বদররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে।এরই ধারাবাহিকতায় যথাযোগ্য মর্যাদায় নরসিংদী রায়পুরায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহিদ চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মীর মাহাবুব রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার, উপজেলা যুব ও উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাতেমা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাবিব ফরহাদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নরুউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগন, মুক্তিযোদ্ধাগন, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category