সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রূপসায় ধর্মীয় শিক্ষকের তাণ্ডবে ভাই ও পরিবারের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে

admin / ৫৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

86

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা থানার নৈহাটী স্কুলের ধর্মীয় শিক্ষক খালিদ সাইফুল্লাহর বিরুদ্ধে নিজ পরিবার ও এলাকাবাসীর ওপর ভয়াবহ জুলুম, জমি দখল, অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলার পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। ক্ষমতার দাপট ও স্থানীয় এক সাব ইন্সপেক্টরের (এসআই) সহায়তায় তিনি তার বড় ভাই সাংবাদিক মাসুম বিল্লাহ ও তার পরিবারকে ঘরছাড়া করার অপচেষ্টা চালাচ্ছেন।

অপরাধের শুরু ও পারিবারিক বিপর্যয়: অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালে খালিদ সাইফুল্লাহর অপরাধমূলক কর্মকাণ্ডের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় জড়িয়ে নিরালা মোড়ে রাজনৈতিক দলের অফিস পোড়ানো পরবর্তীতে ফকিরহাটে এক তরুণীকে বিয়ের আসর থেকে তুলে আনার সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। এরপর থেকেই তিনি সুকৌশলে পারিবারিক সম্পদ একাই দখলে নিতে মরিয়া হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, বাবার জমানো ৮ লক্ষ টাকা ভাগ করে দেওয়ার নাম করে আত্মসাৎ এবং গ্রামের পৈত্রিক ভিটা সে এবং তার বোন জামাই বিক্রি করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে। এই মানসিক শোকে তার বাবা ভারসাম্য হারিয়ে ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। এরপর তার নানি বাড়ির জমি তার মামাকে নিয়ে বিক্রি করে প্রায় ৩৮ লক্ষ টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে বাড়ি বানানোর কথা বলে নেওয়া ধারের ১৫ লক্ষ টাকাও তিনি আত্মসাৎ করেছেন। এই বিশাল অর্থ দিয়ে ২০২৫ সালে তিনি বিভিন্ন জায়গায় জমি কেনা , এবং মায়ের জায়গার ওপর একটি বিলাসবহুল তিনতলা ভবন নির্মাণ শুরু করেন।

বড় ভাই সাংবাদিক মাসুম বিল্লাহ নিজের পাওনা টাকা ফেরত চাইলে খালিদ সাইফুল্লাহ উগ্র রূপ ধারণ করে তার স্ত্রীর ওপর বর্বরোচিত হামলা চালায়। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মারধরসহ মূল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যাংকের চেক,ঘরে জমানো টাকা এবং জমির দলিলপত্র ছিনিয়ে নেন ।

এমনকি বাধা দিতে এলে ছোট শিশুকেও লাথি মারতে দ্বিধা করেননি এই ‘ধর্মীয় শিক্ষক’।
এলাকাবাসীর ভাষ্যমতে, খালিদ সাইফুল্লাহ অত্যন্ত চতুরতার সাথে তার বৃদ্ধা মা ও বোনদের ব্যবহার করে থানায় উল্টো অভিযোগ দায়ের করেন। স্থানীয় পুলিশ প্রশাসনের এক অসাধু কর্মকর্তার সাথে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। থানা থেকে কয়েকবার মীমাংসা করে দেওয়ার পরও তিনি বড় ভাইয়ের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, নিজের অপরাধ ঢাকতে তিনি বড় ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা (সিআর ও নন-জিআর) সাজিয়েছেন। সম্প্রতি জনৈক ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে মামলা করে মারধর করে বড় ভাইয়ের নাম বলানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে, শেষ পর্যন্ত বৃদ্ধা মাকে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ১১ তারিখ বুধবার রাত ১২:৩০ মিনিট এর সময় নামাজ পড়ার প্রস্তুতি কালে সাংবাদিক মাসুম বিল্লাহ কে রূপসা থানার এসআই সাইমুন মিয়া (বিপি 8908125178)ও এসআই ইমরান এর মাধ্যমে এরেস্ট করে জেলহাজতে পাঠিয়েছে।

প্রশাসনের কাছে ভুক্তভোগীর আকুতি: বর্তমানে সাংবাদিক মাসুম বিল্লাহ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আশঙ্কা করছেন, পুলিশের সেই এসআই-এর মাধ্যমে নতুন কোনো সাজানো মামলায় তাদের পুনরায় ফাঁসানো হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য (এমপি), জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার সংগঠন,নাগরিক সমাজ, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া,সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং খুলনার ডিআইজি ও এসপির কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সাংবাদিক মাসুম বিল্লাহ এর দাবিগুলো হলো: খালিদ সাইফুল্লাহ ও তার স্ত্রীর সকল অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ প্রশাসনের যে অসাধু কর্মকর্তা তাকে অবৈধ মদদ দিচ্ছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ। সকল প্রকার হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
এলাকাবাসী ও নাগরিক সমাজ এই মুখোশধারী অপরাধীর মুখোশ উন্মোচন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category