সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কোতোয়ালী থানার বলুয়ার দিঘী এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেফতার; অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত  

র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযানে আলিফ হত্যা মামলার পলাতক দেব গ্রেফতার  

admin / ৩০ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

56

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ শহীদুল ইসলাম  চট্টগ্রাম প্রতিবেদকঃ  

চট্টগ্রাম মহানগরীতে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি তথ্যনির্ভর সাঁড়াশি অভিযানে তাকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৫ নভেম্বর। সেদিন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন, ২৬ নভেম্বর, তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে সহিংসতায় জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

এই নৃশংস হত্যাকাণ্ড তাৎক্ষণিকভাবে চট্টগ্রামসহ সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। বিষয়টি জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৬(১১)২৪, জি আর নং ৫০৯/২০২৪, ধারাসমূহ-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক আসামি দেব কোতোয়ালী থানার বলুয়ার দিঘী এলাকায় অবস্থান করছে।

এরই প্রেক্ষিতে ০২ এপ্রিল ২০২৬ইং, আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেবে এবং বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category