সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লালপুরে ওয়ালিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

admin / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

66

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১(লালপুর – বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

রবিবার (৩ মে) সকালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ৭নং ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও সিদ্দিক আলী মিষ্টু (বিল মারিয়া ইউপি চেয়ারম্যান), ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদীন, সদস্য শফিকুল ইসলাম মিল্টন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুল ইসলাম ও ফয়সাল আমিন, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুন্নবী দুলু, সাবেক ইউপি সদস্য আমীর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন হলে বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, স্থানীয় কৃষকদের জীবনমান উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category