সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শিক্ষার্থীর মৃত্যুতে ফের বিমানবন্দর সড়ক অবরোধ-বিক্ষোভ

admin / ৩৫২ Time View
Update : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

27

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গতকাল রাজধানীর ভাটারা থানার অন্তর্গত প্রগতি স্মরণি এলাকায় বাস চাপায় নাদিয়া সুলতানা (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিমানবন্দর সড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে সড়কে নেমে আন্দোলন শুরু করেন তারা। এসময় বিমানবন্দর সড়ক প্রথমে অবরোধ ও পরে এক লেনে যান চালাচল করতে দেখা গেছে।

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সড়কে প্রায়ই ঘটছে এমন ঘটনা। সড়ক দুর্ঘটনা ঠেকাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ চান। সেই সঙ্গে সহপাঠী নিহত হওয়ার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার চান তারা।

 

পুলিশের উত্তরা বিভাগের (বিমানবন্দর) অতিরিক্ত উপ কমিশনার তাপস কুমার দাস জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, পরে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

“কাওলা এলাকায় বিমানবন্দর সড়কের একাংশ অবরোধ করেছিল শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের জানায় সকালে চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে ঘণ্টাখানেক সড়ক আটকে রেখে তারা উঠে যায়।“

 

বাসের ধাক্কায় ২৪ বছর বয়সী নাদিয়ার মৃত্যু হয় রোববার দুপুরে। এ ঘটনায় রোববারও কাওলা এলাকায় সড়ক অবরোধ করে ভিক্টর পরিবহনের ওই বাসের চালককে গ্রেপ্তার, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category