সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ! 

admin / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

প্রকাশ: ১৮ মার্চ-২৫ বুধবার

সময়: ১২:০৩ পিএম

সুনামগঞ্জের, শাল্লায় মায়ের সামনেই পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার পর ফের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জের শাল্লা থানায় দুই ধর্ষণ চেষ্টাকারীর নামে লিখিত অভিযোগ করেন ভিকটিম গৃহবধু।

অভিযুক্তরা হলেন , উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের মৃত রুন্ড মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০), একই গ্রামের মৃত উসমান গণির ছেলে জিলানী (২৫)।

মঙ্গলবার শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় দুইজনের নামে রোববার ভিকটিম গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন।

ভিকটিম গৃহবধু জানান, নিজ বাড়ির পাশে গেল শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে শাল্লার শশারকান্দা গ্রামের মাসুক ও তার সহযোগি জিলানী গৃহবধুকে কলাবাগানে জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। ওই সময় গৃহবধুর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষণ চেষ্টাকারীরা কৌশলে কলাবাগান থেকে সটকে পড়ে।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার শাল্লার পুটকা গ্রামের বখাটে মানিক লাল দাস ওই গ্রামের পঞ্চম শ্রেণিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশু কন্যাকে তার মায়ের সামনেই ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। সালিশিদের বাঁধার মুখে ভিকটিমের পরিবার আইনি সহায়তা নিতে ব্যর্থ হওয়ার প্রতিবেদন বিভিন্ন অনলাইন নিউজ পোল্টাল ও জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকার প্রিন্ট ভার্সনে প্রকাশের পর থানার ওসি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা নিলেও অভিযুক্ত আসামি থানা পুলিশের কাছে এখনো অধরাই রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category