সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শিশুগৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সহ আটক ৪

admin / ৫৪ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

71

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শিশুগৃহকর্মী  নির্যাতন মামলায় বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, উত্তরায় প্রভাবশালী বিমানের এমডি সফিকুর রহমান ও তার স্ত্রী- বিথির বিরুদ্ধে মোহনা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতনের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করেন ভুক্তভোগী মোহনার পিতা মোস্তফা।

গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  শিশু মোহনার পিতা জানান, বর্তমানে মোহনার অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগীর বাবা মোস্তফা জানান, প্রায় সাত- আট মাস আগে উত্তরা ৯ নম্বর সেক্টরের এক বাসার সিকিউরিটি গার্ডের মাধ্যমে বিথি ম্যাডামের কাছে বাচ্চা দেখার জন্য গৃহকর্মী হিসেবে কাজে দিয়েছেন।

তিনি আরো বলেন, প্রথম কয়েক মাস মেয়েকে তিনি সুস্থ্য ও স্বাভাবিক দেখেছেন। গত শনিবার গৃহকর্ত্রী বিথী তাকে ফোন দিয়ে মেয়েকে নিয়ে যেতে বলে।ফোন পেয়ে মেয়েকে আনতে তিনি উত্তরা ৯ নং সেক্টরে ছুটে যায়।

শিশু মোহনার বাবা বলেন, গত শনিবার ৩১শে জানুয়ারি মেয়েকে নিতে গেলে বিথি মেডাম তার সঙ্গে কোনো কথা না বলে একটি সাদা কাগজে সই করান। রাতের বেলায় মেয়েকে তার হাতে তুলে দিলে মেয়ের শরীরের অবস্থা দেখে তিনি হাঁও মাঁও করে কাঁদতে শুরু করেন। শিশুটির হাতে কাটা ও সেলাইয়ের দাগ, পুরো শরীরজুড়ে পোড়া চিহ্ন এবং মুখের গুরুতর আঘাতের চিহ্ন দেখে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন।

বর্তমানে শিশুটি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছে না। তার বাবা জানান, দুধ ও রুটি ভিজিয়ে অল্প অল্প করে খাওয়াতে হচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, অভিযোগ সত্য হলে এটি শিশু আইন, ২০১৩ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সুস্পষ্ট লঙ্ঘন।

ভুক্তভোগী শিশুর বাবা মোস্তফা বলেন, “আমি একজন অসহায় বাবা। আমার মেয়ের সঙ্গে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। আর যেন কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, শিশু মোহনার পিতা মোস্তফার বিথী ও তার স্বামী শফিকুর রহমানের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিলের পর গতকাল রাতে থানায় মামলা রেকর্ড হয়। রাত আনুমানিক ৩ টার সময় তারা অভিযান চালিয়ে শফিকুর রহমান ও তার স্ত্রী বীথীসহ তাদের আরো দুই জন কাজের মেয়েকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়েছে।

শফিকুর রহমান বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রুবেল মিয়া।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, ভিক্টিমের চিকিৎসার জন্য ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শিশু মোহনার নির্যাতনকারীদের গ্রেফতার করার এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category