সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে আজ থেকে ডিএনসিসির ১০ অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে জরুরি টিকাদান ক্যাম্পেইন

admin / ৪৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬:

শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে “জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” শুরু করেছে। রাজধানীর ১০টি অঞ্চলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনের আওতায় প্রায় ৫ লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর কড়াইল এলাকায় আজ সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিত বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, দেশের ১৭টি উপজেলায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তীতে ৪টি সিটি কর্পোরেশনে তা সম্প্রসারিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।

এদিকে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান জানান, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা যায়।

ডিএনসিসি জানায়, এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে। এজন্য ৫৪টি স্থায়ী কেন্দ্র, ৫০২টি অস্থায়ী কেন্দ্র, ৩৫টি ইভিনিং সেন্টার এবং ৮টি ফ্রাইডে সেন্টার চালু করা হয়েছে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর ইমিউনাইজেশন হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ, বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী।

ডিএনসিসি সকল অভিভাবকদের তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category