সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা বরগুনা 

admin / ৪০৫ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

12

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ নাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সাংবাদিকরা বলছেন, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাচালানি সিন্ডিকেটরা। মাদ্রাসার মাঠে ভাঙ্গারি মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা এই শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এই মামলার বাদী যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর রহমান।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অংকুজান পাড়া এলাকায় নির্মাণ হচ্ছে মেগা প্রকল্প ৩৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লোহা অ্যালুমিনিয়াম ও তামার তার চোরাচালান সিন্ডিকেট সদস্যরা পুলিশ, ডিবি পুলিশ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে বিপুল পরিমাণ টাকার এসব মালামাল পাচার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই সিন্ডিকেট সদস্যরা তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল লুট করে ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তারা এসব লোহা ও তামার তার বরিশাল,ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাচার করে। আর এই মালামাল মাদ্রাসার মাঠে রেখে ব্যবসা করছেন এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন এই সংবাদটি স্থানীয় দৈনিক দীপাঞ্চল ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট প্রশাসন তৎপর হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাচালান বন্ধ হয়ে যায়। এরপরই গত ৯ ফেব্রুয়ারি দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা করা হয়। এর বাদী চোরাচালানে জড়িত থানা রোড এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর। আর মামলার সাক্ষী হয়েছেন চোরাকারবারে জড়িত ব্যক্তিরাই।

মামলার বাদী ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এ ব্যাপারে বলেন, মাদ্রাসার মাঠে মালামাল রাখলে এত সমস্যার কি আর ও কথায় কথায় নিউজ করে। আমার কাছ থেকে চাঁদা নেয়, তাই ওরে মামলা দিয়ে দিছি।

এ বিষয়ে সাংবাদিক শাহাদাৎ হোসেন বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য ও চোরাকারবারিদের বিরুদ্ধে সাংবাদিকরা যেন সংবাদ প্রকাশ করতে সাহস না পা, তাই আমাকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা।

তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ভাঙ্গারি মালামাল নিয়ে কেউ নিউজ করলেই ব্যবসায়ীদের হাতিয়ার চাঁদাবাজি মামলা এর আগেও সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সাংবাদিক শাহাদাৎের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category