সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার   

admin / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

72

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ মার্চ সোমবার ২৬ রমজান চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু এ আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সন্ঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান ( ম: জি: আ:) । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক মো: কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব কোম্পানির জিএম এম এ সবুর, সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ, সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক কেন্দ্রীয় ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, কক্সবাজার জেলা শাখার সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলার আহবায়ক এম আর তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমান, বাঁশখালি উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহ সম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তুষার।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত অসংখ্য সাংবাদিকবৃন্দ। দেড় শতাধিক সাংবাদিকের মিলনমেলার এই মহতি আয়োজনে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের এক্টিভ সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় আগত সকল অতিথি ও সাংবাদিকেরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্যাতিত সাংবাদিকের পাশে দাড়ানো সহ নানা অভিমত ব্যাক্ত করে। ব্যতিক্রমি এই ধারা অব্যাহত রাখতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর প্রতি অনুরোধ জানান।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আনন্দঘন এই মুহূর্তই প্রমান দিচ্ছে সাংবাদিক উন্নয়ন পরিষদ একদিন অনেকদূর এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category