সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে লিডোর চিত্র প্রদর্শনী ‘তুলিতে আঁকা সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষত চিহ্ন’

admin / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

14

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, বাংলাদেশ – ৪ সেপ্টেম্বর, ২০২৫ – শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক সুবিধাবঞ্চিত কন্যাশিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটে। কমলাপুর স্টেশনে আহত অবস্থায় কন্যাশিশুটি উদ্ধার হয়।উদ্ধারের পর লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কমলাপুর রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে সেই কন্যাশিশু এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর পিডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিও) চিকিৎসারত। সাম্প্রতিক এই ঘটনা সহ শিশুদের প্রতি চলমান সকল প্রকার অপরাধের প্রতিবাদ ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে লিডো ইয়ুথ জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ আয়োজন করে “পথশিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে সচেতনতামূলক চিত্র প্রদর্শনী”।

‘তুলিতে আঁকা সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষত চিহ্ন’ প্রতিপাদ্য নিয়ে “সুবিধাবঞ্চিত পথশিশুদের প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্র প্রদর্শনী” শীর্ষক এই অনুষ্ঠানটি ৪ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে অবস্থিত ‘স্কুল আন্ডার দ্যা স্কাই’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘ইয়ুথ জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ প্রতিনিধি জেসমিন আক্তার,সাথী আক্তার,হাসান আলী মুসাফির,মুন্নি,মিম,হাসান ও শিউলির নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ফরহাদ হোসেন, নির্বাহী পরিচালক,লিডো।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা যায় যে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ১৯৩৩টি শিশুর মৃত্যু, ২৭৪৪টি ধর্ষণ এবং ২১৫৯টি শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। সম্প্রতি একজন সুবিধাবঞ্চিত কন্যাশিশুর প্রতি ঘটে যাওয়া নির্যাতনের প্রতিবাদে লিডো এই প্রদর্শনীর আয়োজন করে।

এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো পথশিশুদের নিরাপত্তা জোরদার করা এবং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের শুরুতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ‘ স্কুল আন্ডার দ্যা স্কাই’ এর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন সম্পর্কে সচেতনতা নিয়ে কাজ করা হয়।

পরবর্তী ধাপে স্কুলের শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে শারীরিক ও মানসিক সহিংসতার প্রতি তাদের মনোভাব ফুটিয়ে তোলে।

শিশুদের আঁকা ছবি দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জনাব ফরহাদ হোসেন, নির্বাহী পরিচালক, লিডো।

তিনি বলেন, ‘ আপনারা জানেন যে বাংলাদেশের অনেক শিশু রাস্তায় বসবাস করে যা অত্যন্ত অমানবিক ।রাস্তায় যারা বসবাস করে যেকোনো মানুষ চাইলেই তাদের নির্যাতন করতে পারে, যা আরো অমানবিক। আমি রাষ্ট্র ও প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন এই শিশুগুলোকে নিরাপত্তা দেয়। আমরা মনে করি একটি শিশুর রাস্তায় থাকা উচিৎ না। প্রতিটি শিশুর আগামীর সুন্দর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এটি আমাদের সাংবিধানিক অধিকার। ‘

চিত্র প্রদর্শনীর আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের এই আয়োজন ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন না বাংলাদেশে শিশু নির্যাতন বন্ধ হয়। এই খানে উপস্থিত কমিউনিটি মেম্বারদের কাছে অনুরোধ থাকবে, সুবিধাবঞ্চিত শিশুদের রক্ষা করার জন্য আমাদের পাশে থাকবেন। ”

অনুষ্ঠানে আগত অতিথি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্যারালিগ্যাল প্রতিনিধি, হোসনেয়ারা মনি বলেন, লিডোর আজকের আয়োজনের মাধ্যমে পথ শিশুদের প্রতিভা ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে প্রথম শিশুদের উপরে যে সব সহিংসতা চালানো হয় সেই সব বিষয় তুলে ধরা হয়। সুবিবঞ্চিত শিশুরা তাদের প্রতিভা দিয়ে, আর্টের মাধ্যমে তাদের উপর হয়া শারীরিক ও মানসিক নির্যাতনের কথা তুলে ধরেছে। আজকের এই আয়োজনে এসে, শিশুদের প্রতিভা দেখে খুব আনন্দিত অনুভব হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানটি সংক্ষিপ্ত র‍্যালী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান সমাপ্তির পর “ইয়ুথ জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপে” এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, লিডোর নির্বাহী পরিচালক জনাব ফরহাদ হোসেন ও লিডোর কার্য নির্বাহী সদস্য জনাব তুষার আহমেদ ইমরান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত কন্যাশিশুটির সাথে দেখান করতে যান ও কর্তব্যরত চিকিৎসকের সাথে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে জনাব ফরহাদ হোসেন, নির্বাহী পরিচালক-লিডো, জনাব তুষার আহমেদ ইমরান, কার্য নির্বাহী সদস্য-লিডো, জনাবা মুরশিদা আক্তার কান্তা, পরিচালক-অর্থ ও প্রশাসন, লিডো, জনাব আজিজুর রহমান,বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইন চার্জ( ওসি) রেদোয়ান হোসেন, হালিমা আক্তার, নারী ও শিশু ডেস্ক কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে পুলিশ,বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের প্যারা লিগ্যাল প্রতিনিধিগণ , লিডোর কর্মীগণ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category