সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত

admin / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাকিকুল ইসলাম খোকন,বাপস নিউজঃ

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ২৪ নভেম্বর ২০২৪, রবিবার সনধ্যা ৭টায় ।যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মইন ঊদিদন নাসের এবং জাতীয় সম্মিলিত ফোরাম – বাংলাদেশ ( জেএসএফ)”র সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম,আবদুল আওয়াল,নাসির হোসেন হিরো ও যুক্তরাষ্ট্র জেএসডির যুগম সম্পাদক রফিক উল্লাহ প্রমূখ ।খবর বাপসনিঊজ ।সভায় বক্তাগন বলেন,

মেজর (অবঃ)এমএ জলিল (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৪২ – মৃত্যু: ১৯ নভেম্বর, ১৯৮৯) মেজর (অবঃ)এমএ জলিল নামেই বেশি পরিচিত, বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই মুক্তিযোদ্ধাকে তার প্রাপ্ত সম্মান দেয়নি কোন সরকার। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার যিনি দেশ স্বাধীন করেও তার প্রাপ্য সম্মান পাননি বলে সভায় দাবী করেন ।তবে এ নিয়ে তার আফসোস বা আক্ষেপ ছিলো না। দুনীতিবাজদের দেওয়া সম্মান তিনি লাথি মেরে ফেলে দিয়েছিলেন বলে সভায় দাবী করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category