স্কুল খোলার আগেই ডিএনসিসির মশক নিধন অভিযান, ৫৪৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কার্যক্রম
admin
/ ৪৪
Time View
Update :
রবিবার, ৭ জুন, ২০২৬
Share
স্কুল খোলার আগেই ডিএনসিসির মশক নিধন অভিযান, ৫৪৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কার্যক্রম
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা, ৬ জুন ২০২৬: আসন্ন শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং ডেঙ্গু ঝুঁকি কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ রাজধানীর ৫৪টি ওয়ার্ডের ৫৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “Clean School, No Mosquito” স্লোগানে পরিচালিত এ কর্মসূচির আওতায় স্কুল প্রাঙ্গণে লার্ভিসাইডিং, ফগিং, মশার প্রজননস্থল অপসারণ, মাইকিং, লিফলেট বিতরণ এবং নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামী ৭ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং উড়ন্ত মশা নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ডিএনসিসি আশা প্রকাশ করেছে, এ ধরনের সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
58
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা, ৬ জুন ২০২৬:
আসন্ন শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং ডেঙ্গু ঝুঁকি কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ রাজধানীর ৫৪টি ওয়ার্ডের ৫৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “Clean School, No Mosquito” স্লোগানে পরিচালিত এ কর্মসূচির আওতায় স্কুল প্রাঙ্গণে লার্ভিসাইডিং, ফগিং, মশার প্রজননস্থল অপসারণ, মাইকিং, লিফলেট বিতরণ এবং নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামী ৭ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং উড়ন্ত মশা নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
ডিএনসিসি আশা প্রকাশ করেছে, এ ধরনের সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।