সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। 

admin / ৪০৪ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

27

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে প্রায় ০১ঘন্টা হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বুধবার(০১ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা থেকে নেমে হান্নান মিয়া (২৫) নেমে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন এ সময় দ্রুতগামী মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি হলেন মোঃ হান্নান মিয়া তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিনচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসছি।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক্টর কে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category