সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হবিগঞ্জ মাধবপুরে বড় ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

admin / ৩৮২ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

9

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

ভাই বাবার মতো। কোনো পরিবারে বাবা মারা গেলে সেই পরিবারের বড় ভাই ছোট ভাই-বোনের অভিভাবকের দায়িত্ব পালন করে। তবে মাঝে মধ্যে ছোট ভাইটাও এমন কিছু দায়িত্ব পালন করে যেটা গল্প কিংবা সিনেমার কাহিনীকেও হার মানায়। এমন এক বিরল ঘটনা ঘটে গেলো মাধবপুরে।

উপজেলার কমলপুর গ্রামে সংকটাপন্ন বড় ভাই সাইফুল ইসলাম সবুজকে বাঁচাতে কিডনি দিয়েছেন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ। ভাইয়ের প্রতি ভাইয়ের এমন ভালোবাসার গল্প এখন কমলপুরবাসীর মুখে মুখে।

গতকাল শনিবার সকাল ১১টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তাদের সৃফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুই ভাই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সবুজ ও পলাশের বাবা ইউনিয়ন পরিষদের দফাদার মানিক মিয়া জানান, তার বড় ছেলে সবুজ সৌদি আরবে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় কিডনির সমস্যা দেখা দিলে ৫ মাস আগে দেশে ফেরেন সবুজ। একপর্যায়ে জানা যায়, তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে সবুজের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় ছোট ছেলে পলাশ ভাইয়ের জীবন বাঁচাতে এগিয়ে আসে।

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, প্রতিদিন যেখানে জমি-সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের খবর সামনে আসে, সেখানে সবুজ-পলাশের ভ্রাতৃত্ব ও ভালোবাসার গল্প অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category