সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হলোখানা ইউপিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ফলজ চারা  বিতরণ 

admin / ২২২ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

14

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম বর্ণাঢ্য আয়োজনে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে  সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণের মধ্যদিয়ে ২নং হলোখানা ইউনিয়নে উদযাপন হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩।

দিবসটি পালন উপলক্ষে ১ নভেম্বর (শনিবার) হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২নং হলোখানা ইউনিয়নে পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটিকে ঘিরে গোটা ইউনিয়ন জুড়ে সাধারন মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমান অনুষ্ঠান প্রাঙ্গনে।

এতে সভাপতিত্ব করে হলোখানা ইউপির চেয়ারম্যান রেজাউল করিম রেজা। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ (মঞ্জু) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা বেগম লাভলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু পাঁচগাছি  ইউপির চেয়ারম্যান আঃ বাতেন, হলোখানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী মিয়া প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত ইউনিয়ন পরিষদের নাগরিকদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category