সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

হেফাজতের হুঁশিয়ারি ঈদের আগে মামুনুলদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন

admin / ২৭৫ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

17

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

ঈদের আগেই মামুনুল হক, মাওলানা কাসেমীসহ আলেম-ওলামাদের মুক্তি না দিলে ঈদের পরে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আতাউল্লাহ হাফিজ্জী।

 

তিনি বলেন, যেসব আলেমের নামে একটিমাত্র মামলা তাদের এক সপ্তাহ এবং একাধিক মামলা যাদের নামে তাদের ঈদের আগেই মুক্তি দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটির আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তির দাবিতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

হেফাজতের ঢাকা মহানগরের আমির মাওলানা আবদুল কইয়ুম সোবাহানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব শেখ সাজিদুর রহমান।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, হেফাজতের ঢাকা মহানগরের মহাসচিব মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা আবদুল্লাহ ইয়াহ ইয়া, প্রচার সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ।

 

আলোচনায় বক্তারা মাওলানা মামুনুল হক, মাওলানা কাসেমীসহ কারাবন্দি সব আলেম-ওলামাদের মুক্তির দাবি করেন এবং পঞ্চগড়ের সমস্যা দ্রুত সমাধান করে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category