সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

১৩ বছর পরও দুর্ঘটনার ক্ষতিপূরণ পাননি ঢাকা কলেজ শিক্ষার্থী দাবী

admin / ১০১ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

5

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

ঢাকা রাজধানীর, ২০১১ সালে প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর ছেলে কাশিফ রেজা চৌধুরীর গাড়ি সাথে দুর্ঘটনায় আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন সাকিন। দুর্ঘটনার পর শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি।

এ ঘটনায় জামিলুর রেজা চৌধুরী তাকে ক্ষরিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ১৩ বছরেও কোনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি পূর্ণ ক্ষতিপূরণ, কাশিফ রেজা চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা, চিকিৎসাসহ তার পরিপূর্ণ পুনর্বাসন এবং সড়কের নিরাপত্তার দাবি জানান।

এসময় তিনি বলেন, ২০১১ সালের ২৬ এপ্রিল আমি আমার মায়ের সঙ্গে এলিফ্যান্ট রোড এলাকায় ডাক্তারের কাছে যাই। সেখান থেকে বের হয়ে কাশিফ রেজা চৌধুরীর বাড়ির পাশস্ত এলিফ্যান্ট রোড এলাকার কাশিফ রেজা দৌধুরীর ৭৪ নং বাড়ির পাশের (বর্তমানে স্টার হোটেল) গলিতে ঢোকার সময় হঠাৎ কাশিফ রেজা চৌধুরীর বেপরোয়া গাড়ি আমার শরীরে আঘাত করলে আমি ফুটপাতে আছড়ে পড়ি। এসময় তার গাড়ি আমাকে টেনে নিয়ে পিলারের সাথে ধাক্কা দেয়। এতে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি। আঘাতের কারণে আমার শরীরের বামপাশ অচল হয়ে গেছে। আমি ঠিকমতো হাঁটতে পারি না। মাঝে মাঝে আমার সমস্ত শরীর কাঁপুনি দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর জামিলুর রেজা চৌধুরী আমাকে চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু এসব প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেননি।

তিনি আমাকে কয়েকদিনের হাসপাতালের বিল দিয়েছেন এবং একটি ব্যায়ামের সাইকেল দিয়েছেন কেবল। আমার বাবা থানায় মামলা করতে গেলে বলা হয়, সবকিছু শেষ করে দেওয়া হবে। ১৩ বছর পেরিয়ে গেল, আজও আমি ন্যায়বিচার চাই। আমার মতো আরও অনেকে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন, আমরা ন্যায়বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category