সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫ রানে অলআউট, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন সংগ্রহের বিশ্বরেকর্ড

admin / ২৫৮ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

37

নিউজ:দৈনিক ঢাকার কন্ঠ 

অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল স্যামসের মতো বিশ্বখ্যাত টি-টোয়েন্টি ব্যাটারদের নিয়ে গড়া দল সিডনি থান্ডার পড়লো ইতিহাসের সবচেয়ে বড় লজ্জায়। মাত্র ১৫ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগের দলটি।

 

সিডনিতে আজ (শুক্রবার) বিগব্যাশের পঞ্চম ম্যাচে ঘটেছে এই ঘটনা। সিডনি থান্ডারকে মাত্র ৩৫ বলে ১৫ রানে অলআউট করে দিয়ে ১২৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল ২১ রানের। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে তুরস্ক এই লজ্জায় পড়েছিল। সিডনি থান্ডার তাদের সেই লজ্জা নিজেদের কাঁধে নিয়ে নিলো।

 

সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল অ্যাডিলেইড। ক্রিস লিন ২৭ বলে ৩৬ আর কলিন ডি গ্র্যান্ডহোম ২৪ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। ফজলহক ফারুকি ২০ রানে নেন ৩টি উইকেট।

জবাবে মাত্র ৫.৫ ওভারেই ১৫ রানে গুটিয়ে যায় সিডনি থান্ডার। দলের কোনো ব্যাটারই দুই অংকে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ৪ রানের, সেটাও দশ নম্বর ব্যাটার ব্রেন্ডন ডগেটের।

 

অ্যাডিলেইডের ডানহাতি পেসার হেনরি থর্নটন ২.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে নেন ৫টি উইকেট। আরেক ডানহাতি পেসার ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category