সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

২-সেশন মিলে মাত্র ১ উইকেট, বড় লিডের পথে ভারত

admin / ২৭৭ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

39

 

নিউজ: দৈনিক ঢাকার কন্ঠ 

প্রথম ইনিংসেই ছিলো ২৫৪ রানের বিশাল লিড। ভারত চাইলে বাংলাদেশকে ফলোঅন করাতে পারতো। ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গেছে তারা। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর মনে হচ্ছে চট্টগ্রামের উইকেটটা পুরোপুরি ব্যাটিং স্বর্গ।

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর ভারতীয় ব্যাটারদের ওপর কোনো বাংলাদেশি বোলারই চড়াও হতে পারছে না। একা এক লোকেশ রাহুলের উইকেট ছাড়া আর কোনো উইকেটই ফেলতে পারেনি টাইগার বোলাররা। খালেদ আহমেদই কেবল একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন।

ভারতীয় স্পিনার কুলদিপ যাদব যেখানে টপাটপ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের, সেখানে টাইগার স্পিনাররা যেন বলই ঘূরাতে সক্ষম হচ্ছেন না। খালেদ আহমেদ, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি। প্রথম সেশনের অধিকাংশ সময় এবং দ্বিতীয় সেশনের পুরোটায় ৪৪ ওভার বল করেছে বাংলাদেশ।

সাকিব আল হাসান। প্রথম ইনিংসেও কেবল ১২ ওভার বল করেছিলেন অধিনায়ক। স্পিন কোচ রঙ্গনা হেরাথ গতকাল বলেছিলেন, সাকিবের কাঁধে ব্যথা আছে। এ কারণে তিনি বোলিং করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বল করবেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত বল হাতে নিতে পারেননি তিনি।

 

উল্টো, ইয়াসির আলি ৫টি এবং লিটন দাসকে দিয়ে ২টি ওভার বোলিং করিয়েছেন সাকিব। তাতে কাজের কাজ কিছুই হয়নি। লোকেশ রাহুলছাড়া কোনো উইকেট পড়েনি ভারতের।

খালেদ আহমেদের বলে বিচ্ছিন্ন হন। ৬২ বলে ২৩ রান করে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লোকেশ রাহুল।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৯। ৯২ রান নিয়ে শুভমান গিল এবং ৪০ রান নিয়ে ব্যাট করছেন চেতেশ্ব পুজারা। এখনই ৪১৩ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category