সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নেত্রকোনায় ১৭ কেজি গাঁজাসহ আটক ১

admin / ৩১১ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

24

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় মোহনগঞ্জ থেকে সিএনজি করে আসা ১৭ কেজি গাঁজাসহ মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তারিখ ১৬/১০/২০২৩ ইং

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গেরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া মোখলেছুর রহমান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মোহনগঞ্জ থেকে সিএনজি করে গাঁজা নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মুন্তাজ আলীর নেতৃত্বে একদল পুলিশ বারহাট্টা উপজেলা শহরের গেরিয়া মোড়ে অবস্থান নেয়। সন্দেহজনক সিএনজিটি থামানোর সংকেত দিলে পেছনের সিটে যাত্রীবেশে বসে থাকা তিন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। চালকের সিটে থাকা মোখলেছুর রহমানও অটোরিকশা থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে দৌড়ে ধরতে সক্ষম হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি স্কুল ব্যাগে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। গাঁজা বহনকারী সিএনজিটিও জব্দ করা হয়।

ওসি খোকন কুমার সাহা বলেন, আটক মোখলেছুর একজন পেশাদার মাদক কারবারি। নিয়মিত মোহনগঞ্জ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক ময়মনসিংহ নিয়ে বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া তার সহযোগীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category