সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin / ২৮৬ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

39

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে

র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১অক্টোবর (শনিবার) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এর আয়োজন করা হয়।

“দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করো, সংবিধান অনুযায়ী যথা সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করো। বাজার সিন্ডকেট দমন করো, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমেই একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা জাসদের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে দলটির ইতিহাস ও ঐতিহ্য উল্লেখ করে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর জেলা জাসদের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন আবু, ঝিনাইগাতী উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ঝিনাইগাতী উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান প্রমুখ।

বক্তারা জামায়াত-বিএনপি’র আন্দোলনকে অগ্নি সন্ত্রাস আখ্যা দিয়ে তাদেরকে প্রতিহত করতে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে সংবিধান অনুযায়ী যথা সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা সহ বাজার সিন্ডকেট দমন করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতেও বর্তমান ক্ষমতাসীন সরকারকে অনুরোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category