সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লেখক আব্দুল মাজেদের নতুন গ্রন্থে ইতিহাসের ভিন্নমাত্রা।

জিয়াউর রহমান ও স্বাধীনতার ঘোষক: একটি ত্রিমাত্রিক বিশ্লেষণ।

admin / ৪৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

77

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে আলোচনা, বিতর্ক ও বিশ্লেষণ। সেই প্রেক্ষাপটে দুদকের অবসরপ্রাপ্ত পরিচালক ও লেখক আব্দুল মাজেদ তাঁর নতুন গ্রন্থ “জিয়াউর রহমান ও স্বাধীনতার ঘোষক: একটি ত্রিমাত্রিক বিশ্লেষণ”–এ ইতিহাসের নানা দিক তুলে ধরেছেন গবেষণাধর্মী পর্যালোচনার মাধ্যমে।

লেখক আব্দুল মাজেদ ইতিপূর্বে “পঞ্চ ভূত” সহ বেশ কয়েকটি উপন্যাস রচনা করে পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছিলেন। প্রশাসনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস ও সমকালীন রাজনীতি নিয়ে তাঁর গভীর আগ্রহ এই নতুন গ্রন্থেও প্রতিফলিত হয়েছে।

গ্রন্থটিতে তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ঘোষণার বিষয়টি এবং তৎকালীন রাজনৈতিক বাস্তবতাকে তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তথ্য-উপাত্ত, ঐতিহাসিক দলিল এবং বিভিন্ন মতামত পর্যালোচনার মাধ্যমে তিনি পাঠকদের সামনে একটি সমন্বিত চিত্র উপস্থাপনের চেষ্টা করেছেন।

অবসর জীবনে লেখালেখির পাশাপাশি ভ্রমণপিপাসু হিসেবেও পরিচিত আব্দুল মাজেদ জানান, “ডিজিটাল প্রযুক্তির এই বিশ্বে বই পড়ার আনন্দের বিকল্প নেই। বই মানুষকে ভাবতে শেখায়, জানার পরিধি বাড়ায় এবং ইতিহাসকে নতুনভাবে অনুধাবন করতে সহায়তা করে।” তিনি তরুণ প্রজন্মের প্রতি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

নতুন এই গ্রন্থটি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category