সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ব্যক্তিগত জমিতে অনুমতি ছাড়াই স্কুল নির্মাণের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

admin / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

53

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপর অনুমতি ছাড়াই কামারিয়া উচ্চ বিদ্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী পরিবারের দাবি, তাদের নিজস্ব সম্পত্তির ওপর মালিকের অনুমতি ছাড়াই ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই জমিতে স্কুল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে জমির মালিক পক্ষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার করা নাগরিক অধিকারের লঙ্ঘন।

এলাকাবাসীর একাংশ বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের নামে ব্যক্তিগত সম্পত্তি দখল বা অনুমতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। শিহাব সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য জানা যায়নি। তবে সচেতন মহল বলছে, জমি সংক্রান্ত যেকোনো বিরোধ দ্রুত তদন্ত করে সমাধান করা জরুরি, যাতে ভবিষ্যতে বড় ধরনের জটিলতা সৃষ্টি না হয়। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং  বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। ৮ নং কামারিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category