সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া হত্যাকাণ্ড, রহস্য ঘিরে চাঞ্চল্য

admin / ৩৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

59

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এক রাতেই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

অপরদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সন্তানের জনক সাগরের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের দাবি, নিহত দুজনই নিজ নিজ পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। একই রাতে দুই ব্যক্তির রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category