সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বরগুনায় আমতলীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত!

admin / ২৫৯ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

23

 

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

বরগুনার , ১৯/১১/ ২০২২ইং আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালী ব্রীজ সংলগ্ন স্থানে যাত্রীবাহি বাসের চাপায় ইয়াছিন (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন একই এলাকার সত্তার গাজীর পুত্র।
স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-২০২৭) নামে একটি যাত্রীবাহি বাস আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে আমতলীর চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে পৌছলে ওই শিশুটি তার বাড়ী থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে ঘাতক বাসটি তাকে চাপা দেয়। এতে শিশু ইয়াছিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রæত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্তাব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বাসের চালক হেলপার পালিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি শিশু বাসের চাপায় নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category