সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

admin / ২৩৭ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

12

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের উপ-নির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে দুই জনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। রোববার (৮ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে এই ঘোষণা দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

 

যাদের মনোনয়নপত্র বাতিল হলো তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল,জাসদ মনোনীত প্রার্থী মুনিরুজ্জামান মুনির।

 

একজন ভোটারের তালিকায় সাক্ষর না থাকায় মোহাম্মদ আলী সরকার, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান আরেকজন ঋণ খেলাপীর জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবসা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে। তাই তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

 

এর আগে ০৫ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে ৬ জন করে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী টিকে রইলেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ০৫ জানুয়ারি,বাছাই করা হয় ০৮ জানুয়ারি,প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারী প্রতীক বরাদ্দ হবে। আগামী ০১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category