সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অপহরণের অভিযোগের ৩ দিন পর তুরাগ নদী থেকে লোকমানের লাশ উদ্ধার, ভাটারা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

admin / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
Oplus_16908288

58

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার:

অপহরণের অভিযোগ পাওয়ার পরও তিন দিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ভাটারা থানা পুলিশ—এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, নিখোঁজ ব্যক্তি লোকমানকে উদ্ধারে পুলিশ মামলা গ্রহণ কিংবা প্রয়োজনীয় তদন্তে উদ্যোগী হয়নি।

এরই মধ্যে নিখোঁজের তিন দিন পর আজ তুরাগ নদী থেকে লোকমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা প্রাইভেটকারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্বজনদের অভিযোগ, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পরও ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং ভাটারা থানার ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

এ বিষয়ে ভাটারা থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category