সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

এমপি মানিক ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম চৌধূরীর বিরুদ্ধে পাল্টা-পাল্টি মামলা দায়ের

admin / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

40

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ছাতক উপজেলা প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার জের ধরে সুনামগঞ্জ আদালতে আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সুনামগঞ্জের আমল গ্রহণকারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ছাতক জোন) পৃথক দু’টি মামলা দায়ের করা হয়৷ একটি মামলায় সুনামগঞ্জ ৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে প্রধান আসামি করে এবং অপর মামলায় ওই আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। আদালতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন শহরের মন্ডলীভোগ এলাকার কামরুল ইসলাম কাজল।

অপর দিকে জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে অপর মামলা দায়ের করেন মন্ডলীভোগ এলাকার তাজ উদ্দিনের স্ত্রী পারভীন বেগম।

গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা লায়েক মিয়া।তিনি মন্ডলীভোগ এলাকার আব্দুল মান্নানের পুত্র।

এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনয়ন করে আদালতে মামলা দু’টি দায়ের করা হয়।

যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় এমপি’র ভাতিজা ও পৌর সভার কাউন্সিলর সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের ভাই আজিজুল ইসলাম।

বুধবার আদালতে দায়ের করা দু”টি মামলা তদন্তের জন্য আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বিচারক মামলার আদেশে লিখেছেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো।

সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category