সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা শহীদ নগর – চর গোয়ালী রাস্তা এখন ভয়ংকর মরন ফাঁদ !

admin / ৪৪৯ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

53

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শোয়েব হোসেন :

সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

কুমিল্লা, শহীদ নগর থেকে চর গোয়ালি চলাচলের একমাত্র রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থেকে থেকে অবশেষে বিভিষিকা ময় মরন ফাঁদে পরিনত হয়েছে। শহিদনগর থেকে সুন্দরপুর স্কুল এর ছাত্র-ছাত্রীরা ভয়ে ঠিকমতো স্কুলে যাতায়াত করতে পারেনা বলে জানা গেছে । তাছাড়াও জুরানপুর, কলেজ চর, গোয়ালি স্কুল, হামিদ্দি মাদ্রাসা ও অন্যান্য এলাকার ছাত্র-ছাত্রীরা নানান অঘটনের কারণে সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনা বলে নানান অভিযোগ পাওয়া গেছে ।

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সুন্দরপুর ইউনিয়নের রাস্তাটি বহুদিন যাবত অবহেলিত অবস্থায় পরে আছে।বর্তমানে ভয়ংকর ও বিপদজনক অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভীতিকর- মরন দশার হাতছানি দিচ্ছে । প্রতি নিয়ত মানুষ দুর্ঘটনার কবলে পরছে। যেন দেখার জন্য কেউই নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উক্ত রাস্তার জন্য আবেদন করা হয় এলাকাবাসীর পক্ষ থেকে । সংশ্লিষ্ট সংসদ সদস্যের (সুবোধ আলীবৈয়া এমপি) কাছে দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী আশাবাদ ব্যাক্ত করেছেন ।

সরেজমিনে দেখা গেছে, শহীদ নগর থেকে চর গোয়ালী কয়েক হাজার সাধারণ জনগণ চলাচল করেন। কয়েক শত সিএনজি এই লাইনে চলাফেরা করে। সিএনজি চালকরা জানিয়েছেন, রাস্তাটা দ্রুত ভাবে সংস্করণ করা অতি জরুরি প্রয়োজন। আমাদের খুবই সমস্যা ও ভয় হচ্ছে যাত্রী নিয়ে যেতে। মাঝেমধ্যে রাস্তায় গর্তও হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে সিএনজি, অটো রিক্সা উল্টিয়ে দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি নতুন কোন বিষয় না।

এই সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে উক্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের নিমিত্তে স্থানীয় সচেতন ও প্রভাবশালী মহল সহ সংশ্লিষ্ট প্রশাসন এর সুদৃষ্টি কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category