সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ

admin / ২৬৯ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

50

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুণ্ডি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুণ্ডি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে বন্ধ রয়েছে সিএনজি চলাচলও।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল।

তিনি বলেন, মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজিচালকদের সঙ্গে বাসচালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।িএ সময় সিএনজিচালকরা কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করেন।

 

দাফনের ২৯ দিন পর সাব্বিরের লাশ উত্তোলন

 

আব্দুল হামিদ মুকুল বলেন, এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুণ্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। দ্রুত বিষয়টি সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান এই শ্রমিক নেতা।

এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতিদ্রুত সমাধান চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category