সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুষ্টিয়ায় মাদকসহ জাকিয়া গ্রেফতার ,পলাতক স্বামী মুকুল

admin / ৩৭৩ Time View
Update : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

41

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

হাসিনা , কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মাদকদ্রব্যসহ এক নারী মাদককারবারি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার  ২৫ এপ্রিল ২০২৩ইং সকালে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকা থেকে জাকিয়া খাতুন নামের ওই মাদককারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মুকুল আহম্মেদ (৩৭) এর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম। এসময় তার বাড়ি থেকে কেরু এন্ড কং এর নকল স্টিকার লাগানো ৭ বোতল ভেজাল মদ (প্রতি বোতল ৩৭৫ মিলি), ১ বোতল কেমিক্যাল (১০০০ মিলি) ও বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৯টি খালি বোতল ও ৬৪ টি কর্ক উদ্ধার করা হয়।

অভিযানকালে মুকুল আহম্মেদ এর স্ত্রী মোছাঃ জাকিয়া খাতুন কে আটক করা হয়।
এ ঘটনায় পলাতক মুকুল আহম্মেদ ও তার স্ত্রী গ্রেফতারকৃত মোছাঃ জাকিয়া খাতুন এর নামে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে জানতে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক বেলাল হোসেন’কে ফোন দিলে রিসিভ করেননি!

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category