সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, বাড়ছে খুন,অপহরণ ও চুরি-ডাকাতির ঘটনা

admin / ২৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

44

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো: নাজমুল সাঈদ সোহেল কক্সবাজার (চকরিয়া) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, অপহরণ, খুন ও গরু চুরির একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহে অন্তত ১০ থেকে ১২টি অপরাধমূলক ঘটনা ঘটেছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এককদিন আগে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর পরদিনই চকরিয়া পৌরসভার পূর্ব বাটাখালী খোন্দকারপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) পরিবারের সদস্যরা বাসার বাইরে থাকার সুযোগে চোরের দল ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

চোরেরা বাড়ির প্রতিটি কক্ষের দরজা ভেঙে বিভিন্ন মালামাল তছনছ করে। পরিবারের সদস্যরা দুপুরে বাইরে বেড়াতে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চকরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে অভিজিৎ দাশ বলেন, “চকরিয়া থানার একাধিক টিম আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কিছু দুষ্টচক্র বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে থানার একাধিক টিমের পাশাপাশি আমার বিশেষ টিমও মাঠে কাজ করছে।”

তিনি জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category